নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৭ পিএম, ২০২০-০৯-০৭
রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে ২৩ সে.মিঃ এর নিচে কার্প জাতীয় ছোট মাছ শিকার করে বাজারজাত করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাঙামাটি বিএফডিসি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় শহরের রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়ি ও কলেজ গেইট এলাকার মাছের বাজারগুলোতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম এবং রাঙামাটি সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, ফিশ কালচারিস্ট মোঃ ইসরাঈল হক ও নৌ-পুলিশের সদস্যরা।
এবিষয়ে রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক লে. কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম জানান, উক্ত অভিযানে ৩ টি মাছের দোকানে ২৩ সে.মিঃ এর নিচে কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ রাখার অপরাধে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২৩ সে.মিঃ এর নিচে প্রায় ১০ কেজি কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ জব্দ করে মানিকছড়ি মহিলা মাদ্রাসায় দান করা হয়।
হ্রদে কার্প জাতীয় ছোট মাছ শিকার করে বাজারে বিক্রয় করা এসব অসাধু ব্যবসায়ী বা দোকানীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited